সিলেট বিভাগের দর্শনীয় স্থান

গ্র্যান্ড সুলতান রিসোর্ট

Loading

গ্র্যান্ড সুলতান রিসোর্ট
napittochara-trail-3
গ্র্যান্ড সুলতান রিসোর্ট
Shadow

গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ একটি ফাইভ-স্টার মানের রিসোর্ট। পাঁচ তারকা মানের বিলাসবহুল এই রিসোর্টে রাত্রিযাপন এবং বিনোদনের আধুনিক সকল সুযোগ-সুবিধা রয়েছে। এই রিসোর্টের চারপাশের সবুজ প্রকৃতি এবং চা-বাগান আপনাকে মুগ্ধ করবে। তাই প্রকৃতি ও প্রযুক্তির সমারোহ দেখতে চলে আসুন গ্র্যান্ড সুলতান রিসোর্ট (grand sultan resort)।

গ্র্যান্ড সুলতান রিসোর্ট কোথায় অবস্থিত

গ্র্যান্ড সুলতান রিসোর্ট বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত। শ্রীমঙ্গল শহর থেকে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়ক ধরে প্রায় ৪ কিলোমিটার এগিয়ে গেলেই চোখে পড়বে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট। এটি সড়কের পূর্ব পাশে অবস্থিত। ৫ ষ্টার মানের এই রিসোর্টটি শ্রীমঙ্গলের অন্যতম আকর্ষণ।

গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের গুগল ম্যাপ লোকেশন: এখানে ক্লিক করুন

কি আছে গ্র্যান্ড সুলতান রিসোর্টে

প্রায় ১৩.২ একর জায়গা জুড়ে সবুজ প্রকৃতি ও চা বাগানের মাঝে গড়ে তোলা হয়েছে এই মনোরম রিসোর্ট। এখানে রাত্রিযাপনের জন্য রয়েছে ১৩৫টি সুসজ্জিত কক্ষ। খাবারের জন্য রয়েছে ৫ টি রেস্টুরেন্ট, যেখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার পরিবেশন করা হয়। একটি রেস্টুরেন্ট ছোট একটি টিলার ওপর অবস্থিত, যা থেকে চারপাশের প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করা যায়।

বিনোদনের জন্য রয়েছে সুইমিং পুল, ইনডোর ও আউটডোর স্পোর্টস, স্পা, মুভি থিয়েটার, কিডস জোন, জিম, এবং একটি লাইব্রেরি। আউটডোর স্পোর্টসের মধ্যে আছে গল্ফ, বাস্কেটবল, টেনিস ও ব্যাডমিন্টন কোর্ট। রিসোর্টে অবস্থানরত সকল অতিথির জন্য এসব সুবিধা সম্পূর্ণ ফ্রি।

রিসোর্ট চত্বরে হাঁটার জন্য রয়েছে সুসজ্জিত ওয়াকওয়ে, একটি ছোট শান্ত লেক এবং লেকের উপর কাঠের তৈরি একটি দৃষ্টিনন্দন ব্রিজ। রিসোর্টের পিছনে টিলার ওপরে হিন্দু ধর্মাবলম্বীদের বিবাহ অনুষ্ঠান আয়োজনের জন্য অস্থায়ী মণ্ডপ স্থাপনের সুযোগও রয়েছে।

গ্র্যান্ড সুলতান রিসোর্ট কিভাবে যাবেন

গ্র্যান্ড সুলতান রিসোর্ট যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে শ্রীমঙ্গল শহরে। ঢাকা থেকে বাস ও ট্রেনে সহজেই শ্রীমঙ্গল শহরে আসা যায়। প্রতিদিন ঢাকার সায়দাবাদ, আরামবাগ, ফকিরাপুল, পান্থপথ, উত্তরা এবং গাবতলী থেকে এনা, হানিফ, শ্যামলী, বিলাসসহ বিভিন্ন পরিবহন কোম্পানির এসি ও নন-এসি বাস চলাচল করে। ভাড়া প্রায় ৫৭০ থেকে ৭০০ টাকা পর্যন্ত। যাত্রায় সময় লাগে ৫ থেকে ৭ ঘণ্টা। রাতের বাসগুলো তুলনামূলকভাবে একটু দ্রুত গন্তব্যে পৌঁছায়।

এছাড়া, সিলেটগামী ট্রেনে চড়ে সহজেই শ্রীমঙ্গল আসা যায়। এতে সময় লাগে প্রায় ৪ থেকে সাড়ে ৪ ঘণ্টা। ট্রেনে বিভিন্ন শ্রেণীর টিকিট পাওয়া যায়, যার ভাড়া ২৭৫ থেকে ৯৩৫ টাকা। তবে ট্রেনের টিকিট সব সময় পাওয়া যায় না। তাই ট্রেনে ভ্রমণ করার ইচ্ছে থাকলে অগ্রিম টিকিট কেটে নেওয়াই ভালো। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে ঘরে বসে সহজেই অনলাইনে টিকিট কাটা যায়। যদি ফেরার পথেও ট্রেনে আসার প্ল্যান থাকে, তাহলে সেই টিকিটটিও আগেভাগে কেটে রাখা ভালো।

রুম ভাড়া

গ্র্যান্ড সুলতানে থাকতে হলে অবশ্যই আগাম বুকিং দিয়ে রাখা ভালো। এখানে ৮ ক্যাটাগরির রুম আছে, যাদের সাইজ এবং ধারণ ক্ষমতা ভিন্ন। প্রতিটি রুমেই আছে আধুনিক সুযোগ-সুবিধা, বিলাসবহুল আসবাবপত্র, মনোমুগ্ধকর ইন্টেরিয়র ডিজাইন। ছুটির দিনে ভাড়া কিছু বেশি এবং বাকি দিনগুলোতে কম থাকে। ১০ বছর পর্যন্ত বাচ্চাদের আলাদা ফি দিতে হয় না। রুম ভাড়া সাথে ১৫% ভ্যাট এবং ১০% সার্ভিজ চার্জ প্রযোজ্য। সকল গেস্টদের জন্য আছে কমপ্লিমেন্টারী ব্রেকফাস্ট।

ক্যাটাগরিভাড়াঅতিথি
কিং ডিলাক্স৩১,১০০ টাকা২ জন
কুইন ডিলাক্স৩১,১০০ টাকা২ জন
ত্রিপল ডিলাক্স৩৩,৫০০ টাকা৩ জন
এক্সিকিউটিভ সুইট কিং৪৪,০০০ টাকা২ জন
এক্সিকিউটিভ সুইট কুইন৪৪,০০০ টাকা২ জন
রয়াল সুইট ডিলাক্স৭৬,০০০ টাকা৪ জন
রয়াল সুইট সুপেরিয়র৮৮,০০০ টাকা৪ জন
প্রেসিডেনশিয়াল সুইট১,১০,০০০ টাকা৪ জন

গ্র্যান্ড সুলতান রিসোর্টের অফার

গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে বিভিন্ন উৎসব, দিবস ও মৌসুমে নানা ধরনের অফার ও প্যাকেজ প্রদান করা হয়ে থাকে। সাধারণত এই অফারগুলো অনেকটা এরকম হয়: ১ রাত ২ দিনের প্যাকেজ – প্রতি রুমের ভাড়া প্রায় ২০,০০০ টাকা। প্রতি রুমে ২ জন প্রাপ্তবয়স্ক এবং ২ জন বাচ্চা (নির্দিষ্ট বয়সসীমার মধ্যে) থাকার অনুমতি রয়েছে। বয়স বেশি হলে অতিরিক্ত পেমেন্ট করতে হয়।

প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার অন্তর্ভুক্ত থাকে। টাকার পরিমাণ সময় ও উপলক্ষ অনুযায়ী কিছু কমবেশি হতে পারে। তাই সঠিক ও হালনাগাদ অফারের বিস্তারিত জানতে গ্র্যান্ড সুলতানের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেইজ ভিজিট করতে পারেন। খরচ কমাতে কোনো প্যাকেজ নিয়ে আসা ভালো।

যোগাযোগ

ঠিকানা: রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, বাংলাদেশ
ফোন: +8801730-793555
ইমেইল: reservations@grandsultanresort.com
ওয়েব সাইট: www.grandsultanresort.com
ফেইসবুক পেইজ: www.facebook.com/grandsultanresort

3.7 3 ভোট
রেটিং

লেখক

আমি একজন পেশাদার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রযুক্তিনির্ভর কাজে যুক্ত থাকলেও ভ্রমণের প্রতি রয়েছে আমার গভীর ভালোবাসা। অবসর পেলেই নতুন অভিজ্ঞতার সন্ধানে বেরিয়ে পড়ি, আর সেই ভ্রমণ অভিজ্ঞতাগুলো নিয়মিত শেয়ার করি এই ব্লগে।

0 মন্তব্য

''

0
আমরা আপনার অভিমত আশা করি, দয়াকরে মন্তব্য করুনx